নদীদূষণ রোধ করতে হবে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২১:২৫

নদী প্রতিদিন নানাভাবে দখলে-দূষণে শেষ হয়ে যাচ্ছে। আমাদের ঢাকা শহরের প্রধান নদী বুড়িগঙ্গা। দূষণের কারণে বুড়িগঙ্গা মৃতপ্রায়। বাবুবাজার থেকে শুরু করে পোস্তগোলা পর্যন্ত নদীর তীর ঘেঁষে আছে ফলের বাজার, লঞ্চঘাট ও শ্যামবাজার (কাঁচাবাজার)। এসব বাজার ও ঘাটের ময়লা মিশে যায় নদীর পানিতে। পণ্য পরিবহনের প­াস্টিক এবং পলিথিন ও রাসায়নিক দ্রব্য ফেলা হচ্ছে নদীতে। তাই এই নদীর দূষণ বাবুবাজার থেকে পোস্তগোলা পর্যন্ত সবচেয়ে বেশি। বাজার এবং নদীর ঘাটে ময়লা রাখার পরিকল্পিত ব্যবস্থা ও যত্রতত্র নদীতে ময়লা ফেলা যায় এমন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করা হলে ঢাকা শহর এবং বুড়িগঙ্গা নদী ক্ষতিগ্রস্ত  হবে। বাবুবাজার থেকে শুরু করে পোস্তগোলা পর্যন্ত পরিকল্পিতভাবে ময়লার ডাস্টবিনে স্থাপন, কাঁচাবাজার ও অন্যান্য বাজারের আবর্জনা সরাসরি যেন নদীতে না ফেলা যায় এভাবে প্রতিরোধী বেড়া জরুরি। লঞ্চঘাট থেকে প্রতিরোধী বেড়া স্থাপন ও যথাযথভাবে ডাস্টবিন স্থাপন করতে পারলেই এই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে।

রিয়াজুল ইসলাম

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা