নিজেকে ভেঙে নতুন করে গড়লেন ম্যাকলাফলিন

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:০২

স্পোর্টস রিপোর্টার

টোকিও অলিম্পিক গেমস অ্যাথলেটিকস ৪০০ মিটার হার্ডলসে বিশ্বসেরা টাইমিং করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট সিডনি ম্যাকলাফলিন। সময় নিয়েছেন ৫১.৪৬ সেকন্ড। নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন এই নারী নিজের গড়া বিশ্বরেকর্ড টাইমিং (৫১.৯০) ভেঙেছেন। যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথলেট মুহাম্মদ দালিলহা রুপার পদক পয়েছেন ৫১.৫৮ সেকেন্ড সময় নিয়ে। নেদারল্যান্ডসের ফেমেক বোল ব্রোঞ্জ জিতেছেন ৫২.০৩ সেকেন্ড সময় নিয়ে।

এবারের জন্মদিনটা অন্যরকম ভাবে পালন করবেন সিডনি ম্যাকলাফলিন। আগামী ৭ আগস্ট সিডনি ম্যাকলাফলিনের জন্মদিন। অলিম্পিক রেকর্ড গড়ার পর প্রথম জন্মদিনের উত্সব দুয়ারে। এর আগে একুশটি বসন্ত গেছে এই তরুণীর। এবারের জন্মদিন হবে রঙিন, আলোকিত। অলিম্পিয়ানের পরিবারেও আনন্দের উত্সব বইছে। সিডনি ম্যাকলাফলিন ছিলেন ২০১৬ রিও অলিম্পিক গেমসের সবচেয়ে কম বয়সি অ্যাথলেট। ঐ গেমসেই তিনি সতেরো বছরে পা দেন।

স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছিলেন সিডনি ম্যাকলাফলিন। স্বপ্ন পূরণ হয়েছে। সেই আট বছর বয়সে শুরু করেছিলেন। এবার ১৪ বছর যেতেই অলিম্পিক পদক তার গলায়। এই ১৪ বছরে সিডনি ম্যাকলাফলিনের ভাই টেইলর ম্যাকলাফলিন ছিলেন সবসময়কার বন্ধু। পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রুপার পদক জয় করেছিলেন ভাই টেইলর ম্যাকলাফলিন। শুধুই কি ভাই, পুরো পরিবার অ্যাথলেটিকসে গড়ে উঠেছেন। সিডনি ম্যাকলাফলিনের বাবা উইলি ম্যাকলাফলিন, মা ম্যারি ছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলোয়াড়। বাবা উইলি ম্যাকলাফলিন ইউএস অলিম্পিকের ৪০০ মিটার সেমিফাইনালে খেলেছিলেন। তার মা ম্যারি স্কুলে অ্যাথলেটিকস করতেন।

সিডনি ম্যাকলাফলিন বললেন, ‘আমার পুরো পরিবারই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলোয়াড়। আমার জন্মই হয়েছে অ্যাথলেটিকসের জন্য।  ইউনির্ভাসিটি অফ ক্যালিফোর্নিয়ায় অ্যাথলেটিকস প্রশিক্ষণ নিয়েছেন এই অলিম্পিয়ান ম্যাকলাফলিন। বিশ্বাস করতেন, কঠোর অধ্যবসায়ে সাফল্য আসে। সকাল সাড়ে ৯টায় হতে ১১টা অনুশীলন। দুই ঘণ্টা বিরতি দিয়ে দেড় ঘণ্টা ওয়েট ট্রেনিং করতেন। সেই পরিশ্রমের ফসল পেয়েছেন এবা টোকিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতে। ম্যাকলাফলিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই আরেক অ্যাথলেট ৩১ বছর বয়সি মুহাম্মদ দালিলহা রিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন ছিলেন। সেই অ্যাথলেট এবার হেরে গেলেন ১০ বছর কম বয়সি স্বদেশি সিডনি ম্যাকলাফলিনের কাছে।