শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ আজ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:০৩

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের আজ ৭২তম জন্মদিন। ক্রীড়া মন্ত্রণালয় এই প্রথমবার শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রবর্তন করেছে। গতকাল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় এবং আজ বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্ল্যাটফরমে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিজয়ীদের পুরস্কার বিরতণ করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১-এর জন্য সাতটি ক্যাটাগরিতে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। আজীবন সম্মাননা পাচ্ছেন কাজী সালাউদ্দিন, মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা (আরচারি) ও মাবিয়া আক্তার সীমান্ত (ভারত্তোলন)।  ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবে।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে আবাহনীর অনুষ্ঠান

শেখ কামালের হাতে গড়া সংগঠন আবাহনী। তখন নাম ছিল আবাহনী ক্রীড়াচক্র। পরে সেটি বদলে গিয়ে হলো আবাহনী লিমিটেড। আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে তার সংগঠনও আজ নানা কর্মসূচী হাতে নিয়েছে। ক্লাব প্রাঙ্গনে আজ সকাল হতে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে। যেহেতু কোভিড-১৯ মহামারি চলছে তাই আবাহনী তাদের সকল অনুষ্ঠান সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করবে। ক্লাবভবনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন, রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বিকাল ৪টায় শেখ কামালের কর্মবহুল জীবনের উপর ভার্চুয়াল আলোচনা এবং স্মৃতিচারণ এবং বাদ আসর ক্লাবেই মিলাদমাহফিল।