বাসা থেকে নায়িকা পরীমনি গ্রেফতার

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৫২

বিপুল পরিমাণ মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার সন্ধ্যায় বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পরীমনির সঙ্গে আরো দুই জনকে আটক করা হয়েছে। পরে পরীমনিসহ তিন জনকেই র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে তাকে             জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা যায়।

এর আগে বিকাল ৪টার দিকে র?্যাব সদস্যরা অভিযান চালানোর জন্য পরীমনির বাড়ির সামনে অবস্থান করলে তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে যান পরীমনি। ফেসবুক লাইভে পরীমনি বলেন, দিন দুপুরে কে বা কারা তার বাসায় আক্রমণ চালাচ্ছে। ঘটনার একপর্যায়ে বনানী থানায় ফোন করেন তিনি। থানা থেকে তাকে জানানো হয়, তার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছেন। এদিকে পরীমণিকে আটকের পর তার সহযোগী নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বনানীর ৭ নম্বর সড়কে তার বাসায় ঐ অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাব। 

র?্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘তার বিষয়ে আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বাসাতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক জব্দ করা হয়েছে। তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

সরেজমিনে দেখা গেছে, ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিকাল ৪টায় বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে পরীমনির ফ্ল্যাটে অভিযানে যান র?্যাবের সদস্যরা। র্যাব সদস্যরা বারবার তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না পরীমনি। তবে প্রায় ঘণ্টাখানেক সময় তিনি র?্যাব সদস্যদের গেটে আটকে রেখে ফেসবুক লাইভে যান। পরে বিকাল পৌঁনে ৫টার দিকে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র?্যাব সদস্যরা ভেতরে ঢোকেন। এরপর শুরু হয় তল্লাশি। একপর্যায়ে পরীমনিকে আটক করা হয়। র্যাব সদস্যরা তার বাসায় থাকা মদসহ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঐ বাসায় র্যাব সদস্যরা তল্লাশি চালায়। র্যাব সদস্যরা পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে। এরপর রাত ৮টার দিকে তাকে বাসা থেকে বের করা হয় এবং বাসা থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক গাড়িতে করে নিয়ে যায় র্যাব। সেখান থেকে মাদকগুলো নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বনানী থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এদিকে বনানী থানা সূত্রে জানা গেছে, পরীমনির বিরুদ্ধে প্রতারণা ও মাদক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

র্যাবের এক কর্মকর্তা বলেছেন, পরীমনির বাসায় অভিযানে গিয়ে তাজ্জব বনে গেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফ্ল্যাটে ঢুকেই তারা দেখেন থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল। দেখে মনে হচ্ছিল, অভিনেত্রীর বাসাটা ছোটখাটো একটা মদের বার। র্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেফতারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালানো হয়।

উল্লেখ্য, গত ১৪ জুন দুপুরে সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনের নামে মামলা দায়ের করেন পরীমনি। মামলায় নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজে পরীমনি বিতর্কিত হয়ে ওঠেন।