গাজীপুর প্রেসক্লাবের কমিটি গঠন

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৫৬

গাজীপুর প্রেসক্লাবের ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাবের  এক ভার্চুয়াল বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেনকে সিনিয়র সহসভাপতি ও শাহ সামসুল হক রিপনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান (আজকের প্রভাত), সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল হক (আরটিভি), কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল (মুক্ত বলাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), দফতর সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক (প্রথম প্রতিরোধ), ক্রীড়া-সাংস্কৃতি ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (জিটিভি), নির্বাহী সদস্য নাসির আহমেদ (এনটিভি), মোঃ মুজিবুর রহমান (ইত্তেফাক), মোঃ মাজহারুল ইসলাম মাসুম (এটিএন বাংলা), খায়রুল ইসলাম  (বাংলাদেশ প্রতিদিন), এম. নজরুল ইসলাম (দেশ টিভি ) ও মোঃ রফিকুল ইসলাম খান (চ্যানেল২৪)। —প্রেস বিজ্ঞপ্তি