সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত নরসিংদীর শিক্ষিকা মল্লিকা সাহা

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৫৭

নরসিংদী প্রতিনিধি

শিক্ষকদের প্রিয় প্ল্যাটফরম শিক্ষক বাতায়ন। একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত পোর্টালের এই পাক্ষিকে অনলাইন পারফর্মার ক্যাটাগরিতে সেরা মনোনীত হয়েছেন নরসিংদী সদর উপজেলার চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা। ৫ লক্ষ ৮৪ হাজার ৯৩ জন শিক্ষকের মধ্যে মল্লিকা সাহা সেরা অনলাইন পারফর্মার মনোনীত হয়েছেন। এছাড়া ২০২০ সালে তিনি আইসিটি ফর ই জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।

নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, মল্লিকা সাহা মহামারির পুরো সময়টা স্বপ্রণোদিত হয়ে লাইভ ক্লাস নিয়েছেন। সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। মল্লিকা সাহা বলেন, ‘একজন করোনাযোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছি। আমার সন্তানতুল্য প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে—এই ভাবনা থেকে ক্লাস নেওয়া শুরু করি। আমার সেরা হওয়ার মূলে হলো আমার শিক্ষার্থীরা।’