চাঁদপুরে সাড়ে ১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৫৭

চাঁদপুরের উত্তর মতলব থানার আমিরাবাজ লঞ্চঘাটসংলগ্ন বাজার এলাকার তিনটি দোকান ও দুটি গোডাউন থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চাইজাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। বৃহস্পতিবার দুপুরে বিসিজির চাঁদপুর স্টেশন এ অভিযান চালায়।

বিসিজি সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আনুমানিক ৩৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাইজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ১২ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও স্থানীয় সহকারী মত্স্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। — বিজ্ঞপ্তি