বিশেষ প্রতিনিধি
কাওরান বাজার এলাকা থেকে গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহূত ট্রাকসহ চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো—জাকারিয়া ওরফে সবুজ, মানিক চন্দ্র রায়, নিপুন চন্দ্র দাস ও মো. আলী হীরা ওরফে বাবু।
এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও তা পরিবহনে ব্যবহূত একটি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, ডিবি পুলিশের কাছে তথ্য আসে, কাওরান বাজারের সোনালি মত্স্য আড়তের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাকসহ মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে কাওরান বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে।
