ছাত্রলীগের উদ্যোগে হলি ফ্যামিলি হাসপাতালে করোনা প্রতিরোধক বুথ

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:১৩

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সার্বিক সহযোগিতায় ছাত্রলীগ ও সম্মিলিত বেসরকারি চিকিত্সা বিজ্ঞানের তত্ত্বাবধানে হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ ছাত্রলীগ হলি ফ্যামিলি হাসপাতালে ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করেছে।

বুথের কার্যক্রম উদ্বোধন করেন হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোর্শেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আনিসুজ্জামান, ডা. শরীফ মাহমুদ রুমী ও ডা. এএসএম সালাউদ্দিন চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রলীগ এই উদ্বোধন কার্যক্রম পরিচালনা করে। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি রিফাত আল হাসান, সাধারণ সম্পাদক প্রিতম মজুমদার ও ১ নম্বর সহ-সভাপতি জোবায়ের হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি