বাংলাদেশসহ ৬ দেশের জন্য ট্রানজিট সুবিধা চালু করল সংযুক্ত আরব আমিরাত

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:১৩

বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের জন্য আবারও ট্রানজিট সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আজ বৃহস্পতিবার থেকে দেশগুলো থেকে যাওয়া যাত্রীরা সেখানে ট্রানজিট নিতে পারবেন। গতকাল বুধবার এমিরেটস ও ইত্তেহাদ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অপর পাঁচটি দেশ হলো- আফগানিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়া।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে ইউএই’ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ও ইত্তেহাদ। ঢাকা থেকে ফ্লাইট চালু না থাকলেও, বিদেশ থেকে ঢাকায় যাত্রী পরিবহন করত এই এয়ারলাইন্স দুটি।