বিচার বিভাগের নির্দেশনা চ্যালেঞ্জ করে আদালতে ট্রাম্পের মামলা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:১৩

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের একটি কমিটির কাছে আয়কর নথি হস্তান্তর করার যে নির্দেশনা বিচার বিভাগ দিয়েছে তা চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার কলম্বিয়ার ফেডারেল আদালতে ট্রাম্পের আইনজীবী বলেছেন, ট্রাম্পের আয়কর নথি অনুসন্ধানের কোনও আইনগত বৈধতা প্রতিনিধি পরিষদের ওয়েস অ্যান্ড মিনস কমিটির নেই। আর বিচার বিভাগও ভুলভাবে কমিটির সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিচার বিভাগ এমন নির্দেশনা না দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করে গত শুক্রবার ইন্টারন্যাল রেভিনিউ সার্ভিসকে ট্রাম্পের আয়কর বিষয়ক তথ্য কমিটিকে দেওয়ার নির্দেশনা দেয়। গত ৪০ বছরে যুক্তরাষ্ট্রে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি তার আয়কর তথ্যসহ অন্যান্য নথি প্রকাশ করেননি। -আলজাজিরা