আপনার রাশিফল

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:২৬

৬ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৬ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে। প্রবাসী আপনজনদের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পেশাগত ক্ষেত্রে যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। বেকারদের কারো কারো কাঙ্ক্ষিত চাকরি হতে পারে। পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বাড়বে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাববেন না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভ হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে।