ছোটপর্দায় রবীন্দ্র মৃত্যুবার্ষিকীর আয়েজন

অপর্ণার ‘তপস্বিনী’

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:৫২

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাত ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তপস্বিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, টুটুল চৌধুরী, আবুল হায়াত, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে। গল্পে দেখা যাবে, বাবা মাখন লাল কঠিন পণ করেছেন তার পুত্র যদি বিএ পাস না করে তাহলে তার পুত্রকে নববিবাহিত স্ত্রীর সাথে থাকতে দেবে না। কিন্তু পুত্র বরদানন্দ লেখাপড়ায় ভীষণ অমনোযোগী। পরপর দু-বার ফেল করলো, তিন বারের জন্য প্রস্তুতি চলছে। বরদার বিধবা পিসিকে মাখন বাবু নিযুক্ত করলেন বরদা ও তার স্ত্রী ষোড়শীকে পাহারা দেওয়ার জন্য। বাড়িতে নতুন শিক্ষক নিয়োগ দিয়েছেন।