করোনায় ভালো নেই চাটমোহরের মৃিশল্পীরা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১০

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত বিধিনিষেধে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষ। এমনই একটি পেশা মৃিশল্প। কালের বিবর্তনে এমনিতেই হারিয়ে যেতে বসেছে মৃিশল্প। তার ওপর করোনায় আয় না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। সরজমিনে দেখা যায়, চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট মহল্লার মহন্ত বাড়ির শ্রীপদ কুমার পাল মাটির তৈরি নানা রঙের খেলনা বিক্রি করছেন। তিনি জানান, কঠোর লকডাউন চলায় কোনো কাজ নেই। তাই অন্য জায়গা থেকে পাইকারি দরে খেলনা কিনে এনে বিক্রি করছি। সারা দিন প্রয়োজনের তুলনায় বিক্রি কম। দুর্দিনে কাটছে আমাদের জীবন।