জয়পুরহাটে লোকালয়ে হনুমান

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১০

জয়পুরহাটে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি হনুমান। জয়পুরহাট থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের গাছগুলোতে এবং পাশের জেলা স্কাউট ভবন ও প্রাথমিক শিক্ষা ভবন ও কোয়ার্টার বিল্ডিংয়ের অভ্যন্তরে হঠাত্ করেই দেখা যায় হনুমানটি। উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ইতিমধ্যে বিভাগীয় বন কর্মকর্তা এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে উপজেলা বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। হনুমানের গতিবিধি লক্ষ্য করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিয়োজিত আছে।