চন্দনাইশে হাসপাতালে অক্সিজেন সংকট

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১৩

চন্দনাইশ হাসপাতালে দুই দিন ধরে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। হঠাত্ করে বুধবার বিকাল থেকে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা রোগী নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনরা। খাগরিয়া থেকে আসা রোগীর ছেলে এমরান হাসান সিপাত জানান, অক্সিজেন ছাড়া রোগী বাঁচানো সম্ভব নয়। অন্য উপায় না দেখে চট্টগ্রাম থেকে দুটি অক্সিজেন সিলিন্ডার কিনে এনে বাবাকে অক্সিজেন দিচ্ছি।  এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহীন হোসেন বলেন, হাসপাতালে থাকা অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। তবে ফ্যাক্টরি থেকে অক্সিজেন আনার চেষ্টা চলছে।