চাঁদপুরে করোনায় আরো ৯ জনের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১৩

চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বুধবার দিবাগত মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরো ৯ জন। আক্রান্ত হয়েছে ৪৪৯ জন। ৯৪৩ জনের করোনা টেস্ট করে ৪৪৯ জন শনাক্ত হয়। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৪৮ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৩ জন। মৃত্যু বরণ করেছেন ১৮২ জন এবং চিকিত্সাধীন আছেন ৩ হাজার ৯৩৩ জন। (হাসপাতালে আইসোলেশনে ১৩২ জন)।