লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় চাটখিলে আটটি মামলায় ১৫ হাজার ১৬০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। চাটখিল পৌরশহরের খিলপাড়া রোডের নুর নবী সেনেটারি খোলা রাখার দায়ে দোকান মালিক রুবেলের ৮ হাজার টাকা এবং অন্যান্য বিধিনিষেধ অমান্য করার কারণে সাতটি মামলায় ৭ হাজার ১৬০ টাকা জরিমানা করা হয়।
