বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১৪

নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত নিহাদ ঐ গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে। যমজ দুই ভাই নিহাদ ও নিশাত অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে নিশাতসহ শিশুরা উঠে পড়লেও নিহাদ না ওঠায় তাদের চিত্কারে প্রতিবেশীরা পুকুর থেকে নিহাদকে তুলে বিরামপুর হাসপাতালে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. ফারুক আহমেদ শিশু নিহাদকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।