গ্যাস টারবাইন প্রযুক্তিতে সর্বাধিক জনপ্রিয় জিইর এইচ-ক্লাস হেভি ডিউটি গ্যাস টারবাইন ফ্লিট সম্প্রতি ২০টি দেশের, ৫০টি বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠান থেকে অর্ডার সংগ্রহ করেছে। পাশাপাশি ২৬ গিগাওয়াট-এরও অধিক বিদ্যুত্ উত্পাদন এবং ১০ লাখ পরিচালনা ঘণ্টা নিশ্চিত করেছে। ২০১৪ সালে এইচএ গ্যাস টারবাইন-এর যাত্রা শুরুর পর থেকে ২০১৬ সালে বাণিজ্যিকভাবে বিরাট সফলতা অর্জন ছাড়াও নির্গমন হ্রাস, দক্ষতা বৃদ্ধি, কয়লার ব্যবহার বন্ধ করা এবং নবায়নযোগ্য শক্তি উত্পাদনে সাহায্য করেছে।
জিইর হেভি ডিউটি গ্যাস টারবাইনের পণ্য ব্যবস্থাপনা প্রধান অমিত কুলকারনি বলেন, গ্যাস নবায়নযোগ্য শক্তির পরিপূরক হিসেবে সবচেয়ে উপযুক্ত। তাই কার্যকর ও নির্ভরযোগ্য গ্যাস বিদ্যুত্ উত্পাদনে সচেষ্ট জিই। এইচএ-এর পার্টনারদের সঙ্গে নিয়ে ‘১০ লাখ পরিচালনা ঘণ্টা’র মাইলফলক অর্জনের পাশাপাশি কাজের প্রেরণা এবং অগ্রগতি নিয়ে আমরা গর্বিত।
দক্ষিণ এশিয়ার জিই গ্যাস বিদ্যুতের সিইও দীপেশ নন্দ বলেন, বাংলাদেশে আধুনিক বিদ্যুত্ ব্যবস্থা নিশ্চিতে এবং জনগণকে সাশ্রয়ীমূল্যে বিদ্যুত্ সরবরাহে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মেঘনাঘাট-এ আসন্ন দুটি সম্মিলিত-সাইকেল গ্যাস বিদ্যুেকন্দ্রে বিদ্যুত্ সরবরাহ করবে জিইর ৯এইচএ.০১ গ্যাস টারবাইন। এর মাধ্যমে দেশের বিদ্যুত্ উত্পাদনের নতুন অধ্যায়ের সূচনা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
