দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদেরও

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:৩৬

করোনা পরিস্থিতি মোকাবিলায় মাস্ক ও টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই শতভাগ মানুষ যাতে মাস্ক ব্যবহার করে, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে টিকা কার্যক্রমও চালিয়ে যেতে হবে। তবে দেশের ৮০ শতাংশ মানুষ অর্থাত্ ১২/১৩ কেটি মানুষের টিকা নিশ্চিত করতে হয়তো বেশ কিছুদিন সময় লাগবে। কাজেই আপাতত শতভাগ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পারলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়। টিকা নেওয়া থাকলে করোনার জটিলতা ও মৃত্যুর ঝুঁকি অনেক কমে যাবে। নিজ নিজ এলাকার বেশিরভাগ মানুষের টিকা গ্রহণ নিশ্চিত করা এবং শতভাগ মানুষের মাস্ক ব্যবহারের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের পালন করতে হবে। আশা করি, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

বিপ্লব বিশ্বাস, ফরিদপুর