জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা জরুরি

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:৩৬

বর্ষা মৌসুমে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর-উপশহরে জলাবদ্ধতা কোনো নতুন সমস্যা নয়। মূলত পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে প্রতি বছর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যদিও এ জলাবদ্ধতার জন্য আমরাও কম দায়ী নই। আমরা আমাদের প্রতিদিনের ময়লা, প­াস্টিক, পলিথিন ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলছি। এসব ময়লা, প­াস্টিক, পলিথিন বৃষ্টির পানির সঙ্গে ড্রেনে গিয়ে আবর্জনায় পূর্ণ হচ্ছে। ফলে পানি চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে এবং জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। জলাবদ্ধতা সমস্যা প্রকট আকার ধারণ করার প্রধান কারণ হচ্ছে সচেতনতার অভাব। কাজেই সচেতন না হলে জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়ায় অনিশ্চয়তা থেকেই যাবে। তাই জলাবদ্ধতা নিরসনে এখন জনসচেতনতা বাড়তে হবে।

অর্ণব, বনানী, ঢাকা ১২১৩