শেখ কামালের জন্মদিনে বক্তারা

শেখ কামাল ছিলেন সৃজনশীল তরুণ

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:০৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী চট্টগ্রামে যথাযোগ্য শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, স্মৃতিচারণ সভা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা বলেন, শেখ কামাল নিরহংকার, নির্লোভ রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন সৃজনশীল মানুষ হিসেবে তারুণ্যের দীপশিখায় সমাজকে আলোকিত করে গেছেন। আজ তিনি নেই কিন্তু তার শুদ্ধতম জীবনাচারণ অম্লান স্মৃতি হয়ে থাকবে। নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানতে হবে এবং নিজেদের পরিশুদ্ধ করতে হবে।