বরেণ্য সাংবাদিক সন্তোষ গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:০৬

আজ বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ৮০ বছর বয়েসে এই পৃথিবী ছেড়ে সন্তোষ গুপ্তের চলে যাওয়া তার জন্য কোনো ঘটনা না হলেও, তার চারপাশের মানুষের জন্য এক বিরাট শূন্যতার সৃষ্টি করে। একটি যুগের অবসান ঘটে। দৃশ্যত একটি আলোকরশ্মি মহাকালে হারিয়ে যায়।

বাংলাদেশের সংবাদপত্র জগতে সন্তোষ গুপ্ত একটি উজ্জল নক্ষত্রের নাম। একাধারে নিষ্ঠাবান সাংবাদিক, চিন্তাশীল লেখক এবং অগাধ পাণ্ডিত্যের অধিকারী অত্যন্ত সংবেদনশীল মানুষ ছিলেন তিনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তার পদযাত্রা ছিল অপরিমেয় মেধা ও দক্ষতাপূর্ণ। রাজনৈতিক চেতনায় অভিষিক্ত হয়ে তিনি সাংবাদিকতা পেশায় ভিন্নমাত্রা যোগ করেছিলেন।

কর্মসূচি

সন্তোষ গুপ্তের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল ৯টায় পোস্তগোলায় নির্মিত সন্তোষ গুপ্ত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সন্তোষ গুপ্তের পরিবারের পক্ষ থেকেও তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হবে।