২০০ মিটারে ব্রোঞ্জ জয় হার্ভার্ড পাশ নিউরো বায়োলজিস্ট

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:১৭

খেলাধুলা এবং লেখাপড়ায় দুই দিকেই বিশ্ব সেরাদের মধ্যে একজন হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট গ্যাবি থমাস। লেখাপড়ার সঙ্গে খেলা, দুই ভুবনে এক সঙ্গে সেরা

হওয়া কঠিন হলেও একটা দিকে একটু কমতি থেকেই যায়। মনযোগ সমান দেওয়া হয় না। এসব বিশ্বাস করেন না মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাবি থমাস। দুটোই সমান তালে চালিয়ে নেওয়ার মতো মেধা তার আছে। অন্য পাঁচ জনের মতো না তিনি। প্রমাণ করেছেন এবারের টোকিও অলিম্পিকে প্রমাণ রেখেছেন। ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন মার্কিন অ্যাথলেট গ্যাবি থমাস। গ্যাবি ২১.৮৭ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। অথচ এই গ্যাবি অলিম্পিক ট্রায়ালে ২১.৬১ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড করেন তিনি। এতো গেল তার খেলার কথা। লেখাপড়ায় আছে গৌরব করার মতো স্বীকৃতি।  বিশ্বের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড। বিশ্বের অন্যতম মেধাবী পড়ুয়ারাই সুযোগ পান সেখানে। আর সেখান থেকেই নিউরোবায়োলজিতে স্নাতক গ্যাবি। এখন টেক্সাস ইউনিভার্সিটিতে এপিডেমোলজি নিয়ে মাস্টার্স করছেন গ্যাবি। অতিমানব না হলে হার্ভার্ডে লেখাপড়া, অলিম্পিকে পদক জয়ের প্রস্তুতি দুটোই চালিয়ে যাওয়া কতটা কঠিন তারাই বুঝবেন যারা এই পথের পথিক।