হকিতে ৪১ বছরের অপেক্ষা শেষ হলো ভারতের

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:১৯

১৯৮০ সালে রাশিয়ায় মস্কো অলিম্পিক গেমস পুরুষ হকিতে ৪-৩ গোলে স্পেনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল ভারত। ঐ জয়ে ভারতের হকি আকাশে উঠে যাওয়ার কথা। কিন্তু তা না হয়ে নিচের দিকে নামছিল। ২০০৮ বেইজিং অলিম্পিকের হকিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। হয়ত এটাই ভারতীয় হকিকে বড় ধাক্কা দিয়েছিল জেগে ওঠার। অবশেষে ২০২০ টোকিও অলিম্পিক হকিতের ফাইনাল রাউন্ডে উঠল এবং পদক জয় করল ভারতীয় হকি দল। মিটে গেল ৪১ বছরের অপেক্ষা। গতকাল টোকিও অলিম্পিকে ভারত ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে। এই ম্যাচে দুই মিনিটে গোল হজম করেছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আরো দুই গোল হজম করে ম্যাচের আশা শেষ হয়ে গিয়েছিল প্রায়। খাদের কিনারা হতে উঠে আসেন মনপ্রিতরা। সাত মিনিটের ব্যবধানে চার গোল করে খেলায় ফিরে আসে ভারত। ঘুরে যায় ম্যাচের চিত্রনাট্য। ম্যাচ জিতে যায় ভারত।   

মস্কোর পর ৮৮ সিউল অলিম্পিকে ভারত ষষ্ঠ হয়। ৯২ বার্সেলোনা অলিম্পিকে সপ্তম, আটলান্টা অলিম্পিকে অষ্টম, সিডনি ও অ্যাথেন্স অলিম্পিকে সপ্তম, বেইজিংয়ে মূল পর্বেই উঠতে পারেনি। ১৯২৮ আমস্টারডাম অলিম্পিক থেকে ২০০৪ অ্যাথেন্স পর্যন্ত টানা ১৮ বার অলিম্পকে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারত। ২০১২ লন্ডন অলিম্পিকে এক ম্যাচও জিততে পারেনি। ১২তম হয়ে লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল। ২০১৬ রিও অলিম্পিকে অষ্টম হয়। এবার ব্রোঞ্জ পেয়ে ৪১ বছরের অপেক্ষা শেষ হলো।