কক্সবাজারের উখিয়ায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করইবনিয়া থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা যায়নি। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
