গত ৩০ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা বাবাকে মানসিক রোগী বানানোর অভিযোগ, শতকোটি টাকার বাড়ি আত্মসাতে মেয়ের সংবাদ সম্মেলন’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল আলম। প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত খবরে উল্লিখিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের বক্তব্যে আমাকে ও আমার স্ত্রী-পুত্রকে জড়িত করে যে ভাষ্য প্রকাশ করা হয়েছে তা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
