গাজীপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০০:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষ্যে তার স্মৃতির স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজ্জামেল হক।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, জিএমপির উপ-কমিশনার মো. জাকির হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা জালাল হোসেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ। আলোচনাসভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নেতৃত্বে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।