মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, যৌন অপরাধী ও ধনকুবের জেফরি এডওয়ার্ড এপস্টেইনের সঙ্গে সাক্ষাত্ ছিল বড় ভুল। সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে বিল গেটস এই মন্তব্য করেন। বুধবার তার এই সাক্ষাত্কার প্রচারিত হয়। এমন সময়ে তার সাক্ষাত্কারটি প্রচার করা হয় যখন জানা গেল যে মেলিন্ডা গেটসের সঙ্গে তার চূড়ান্তভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে। এপস্টেইনের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি দু:খ প্রকাশ করেছেন। ২০১৯ সালের আগষ্টে কারাগারেই অস্বাভাবিক অবস্থায় মৃত্যু হয় এপস্টেইনের। ২০১৩ সাল থেকে এপস্টেইনের সঙ্গে যোগাযোগ ছিল ধনকুবের বিল গেটসের। জেফরি নিজেও ধনকুবের ছিলেন। তার বিরুদ্ধে ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত ৪০ জন মেয়েকে জোরপূর্বক যৌনকর্মে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ৬ জুলাই নিউজার্সিতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। স্বামীর এই যৌন নিপীড়কের ‘সম্পর্ক’ নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন মেলিন্ডা। -আলজাজিরা
