ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ লাখ মানুষ

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৫:০৮

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব ইউনিয়নে ৭ আগস্ট থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ শুক্রবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে গণটিকা

তিনি জানান, দেশব্যাপী সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে টিকা কার্যক্রমের ক্যাম্পেইন।

তিনি বলেন, ‌‘৭ আগস্ট থেকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইনে সারাদেশের ৪৬০০টি ইউনিয়নে, ১০৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরশেন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।’

করোনা টিকার আওতায় ১ কোটি ৫ লাখ মানুষ

খুরশীদ আলম বলেন, ‘১৮ বছর বয়সীদের অনেকের আইডি কার্ড নেই। এতে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই বয়স ১৮ না করে ২৫ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা যেখানে কেন্দ্র নির্ধারণ করেছেন সেখানে টিকা নেবে। ক্যাম্পেইনের টিকাদান আলাদাভাবে পরিচালিত হবে।’

ইত্তেফাক/কেকে