খুলনা বিভাগে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৩:৪৩

খুলনা বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৬১ জনের। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, যশোরে পাঁচজন, মেহেরপুরে চারজন, বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৪৫৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৫৯০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৬ হাজার ৩৫৪ জন।

ইত্তেফাক/এএএম