আড়াইহাজারে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

আড়াইহাজারে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দা বাজারের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। রাস্তা পারাপারের সময় বাস চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।