২০২২ সালের এসএসসির বহুনির্বাচনি:বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২০:১২

লিটন মোস্তাফিজ

শিক্ষক, বাংলা বিভাগ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

বিজিবি সদরদপ্তর, পিলখানা, ঢাকা

৪৭। ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিক মতো না করলে অর্থ কী হয়?

ক) দীর্ঘ হয়                  খ) বদলে যায়

গ) সংক্ষেপ হয়                             ঘ) গরমিল হয়

খ) বদলে যায়

৪৮। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময়—

ক) হ্রস্ব হয়                   খ) দীর্ঘ হয়

গ) হ্রস্ব হয় না                               ঘ) দীর্ঘ হয় না

খ) দীর্ঘ হয়

৪৯। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়— এরূপ স্বরধ্বনিকে কী বলে?

ক) মৌলিক স্বর            খ) যৌগিক স্বর

গ) সাধিত স্বর              ঘ) অল্প স্বর

খ) যৌগিক স্বর

৫০। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক) এগারটি                                 খ) পঁচিশটি

গ) চল্লিশটি                  ঘ) পঞ্চাশটি

খ) পঁচিশটি

৫১। বাংলা ভাষায় সান্ধ্যক্ষর কয়টি?

ক) ৫০টি   খ) ২৫টি   গ) ৩২টি   ঘ) ২টি

খ) ২৫টি

৫২। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?

ক) ঐ    খ) ঋ    গ) ঈ    ঘ) অ

ক) ঐ

৫৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?

ক) ১১টি    খ) ২৫টি    গ) ৩৯টি    ঘ) ২টি

 ঘ) ২টি

৫৪। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?

ক) ই এবং উ               খ) অ এবং এ

গ) ঐ এবং ঔ              ঘ) আ এবং ও

গ) ঐ এবং ঔ

৫৫। ‘ঐ’ যুগ্ম স্বরধ্বনিটিকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?

ক) এ + ঐ খ) অ + ই

গ) অ + উ ঘ) এ + ই

খ) অ + ই

৫৬। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধনত আ-কে কী ধ্বনি বলা হয়?

ক) সম্মুখ ধ্বনি                খ) পশ্চাত্ ধ্বনি

গ) স্বরধ্বনি                   ঘ) কেন্দ্রীয় স্বরধ্বনি

ঘ) কেন্দ্রীয় স্বরধ্বনি

৫৭। স্বরধ্বনির উচ্চারণস্থান কয়টি?

ক) পাঁচটি    খ) সাতটি   গ) ছয়টি     ঘ) আটটি

খ) সাতটি

৫৮। কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?

ক) আ ধ্বনির                                 খ) অ ধ্বনির

গ) ই ধ্বনির                                ঘ) উ ধ্বনির

খ) অ ধ্বনির

৫৯। কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?

ক) ‘অ’ ধ্বনি                               খ) ‘আ’ ধ্বনি

গ) ‘ই’ ধ্বনি                                             ঘ) ‘উ’ ধ্বনি

খ) ‘আ’ ধ্বনি

৬০। উচ্চমধ্য পশ্চাত্ স্বরধ্বনি কোনটি?

ক) ই   খ) ঈ   গ) ও   ঘ) এ

গ) ও

৬১। সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?

ক) বিবৃত                                    খ) অস্বাভাবিক

গ) অপ্রকৃত                             ঘ) স্বাভাবিক

ঘ) স্বাভাবিক

৬২। কোনটি মধ্যবস্থিত পশ্চাত্ স্বরধ্বনি?

ক) ও      খ) অ        গ) এ         ঘ) উ

ক) ও

৬৩। শব্দে কোন ধ্বনির দুরকম উচ্চারণ পাওয়া যায়?

ক) অ ধ্বনি খ) আ ধ্বনি গ) ই ধ্বনি   ঘ) ঐ ধ্বনি

ক) অ ধ্বনি

৬৪। ‘অ’ ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দটিতে?

ক) অধ্যক্ষ                                   খ) করুন

গ) অনাচার/কথা                           ঘ) প্রচুর

অনাচার/কথা

৬৫। ‘অ’ ধ্বনির কোন উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?

ক) সংবৃত খ) অর্ধসংবৃত গ) বিবৃত  ঘ) অর্ধবিবৃত

গ) বিবৃত

৬৬। শব্দের আদিতে না-বোধক ‘অ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?

ক) সংবৃত  খ) বিবৃত    গ) দ্বিত্ব        ঘ) ঘোষ

খ) বিবৃত

৬৭। নিচের কোনটির আদি ‘অ’ ধ্বনি সংবৃত?

ক) অরুণ/করুণ            খ) অজগর

গ) অসময়                   ঘ) অনাহার

ক) অরুণ/করুণ

৬৮। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?

ক) বিবৃত  খ) স্বাভাবিক  গ) অবিবৃত ঘ) সংবৃত

ঘ) সংবৃত