এইচএসসি পরীক্ষা:২০২২ নতুন সিলেবাসের আলোকে আইসিটি

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২০:১২

ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, শিক্ষক

চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ, কুমিল্লা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইলো। বই তো তোমাদের কাছেই রয়েছে। রূপ, রস. গন্ধ পেতে বইয়ের কোনো বিকল্প নেই। কোভিড ১৯ প্রেক্ষিতে তোমাদের স্কুল কলেজ বন্ধ রয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে তোমরা তোমাদের সময়কে কাজে লাগাতে হবে। নিজে নিজে অথবা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে আশা রাখি। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড:২৭৫ এর তত্ত্বীয় পাঠের সৃজনশীল অংশের পাঠ নিয়ে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পর্বে প্রথম অধ্যায়ের পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখনফল ‘প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন’ অংশে পাঠ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সামপ্রতিক প্রবণতা (Contemporary trends of ICT) এর অন্তর্ভূক্ত পাঠ শিরোনাম: রোবোটিক্স (Robotics)  নিয়ে আলোচনা করবো।

উদ্দীপক:আমাদের দেশের সুনামধন্য একটি ঔষধ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন শাখা ব্যবস্থাপকদের জন্য ভিডিও কনফারেন্সিং এবং ঔষধ উত্পাদনে অটো ব্যবস্থাপনা পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি ও প্রযুক্তিগত বিষয়ে বিস্তারিত জানতে তিনি তার প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ শাখা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার প্রধান জনাব জামিল হোসেন ভিডিও কনফারেন্সিং ও ঔষধ উত্পাদনের সাথে সংশ্লিষ্ট যন্ত্র ব্যবস্থাপনায় অটোমেশন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।

ক. রোবোটিক্স কী?

খ. রোবোটিক্সের গুরুত্ব ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত ভিডিও কনফারেন্সিং ব্যবস্থাপনা বাংলাদেশের চিকিত্সা সেবাই কীভাবে ভূমিকা পালন করতে পারে?

ঘ. আধুনিক ঔষধ উত্পাদন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট অটোমেশন কাজে রোবটের ব্যবহার বিশ্লেষণ করো।

(ক) প্রশ্নের উত্তর:

Robot শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ Robota থেকে যার অর্থ হলো শ্রমিক। রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা সেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। রোবোটিক্স বা রোবট টেকনোলজি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উত্পাদন সংক্রান্ত বিজ্ঞান। রোবটবিজ্ঞান ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। রোবোটিক্স এর সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা।

(খ) নং প্রশ্নের উত্তর:

রোবোটিক্স এর গুরুত্ব নিম্নে উল্লেখ করা হলো:

শিল্প-কারখানায় পণ্য উত্পাদন, যন্ত্রপাতি, গাড়ি, জাহাজ ও উড়োজাহাজ সংযোজন, প্যাকেজিং এবং পরিবহনের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসূ।

অতি সূক্ষ্ম কাজের ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্স IC এবং সূক্ষ্ম সার্কিট বানানোর জন্য রোবট ব্যবহূত হয়। চিকিত্সা ক্ষেত্রে সার্জারির মতো গুরুত্বপূর্ণ কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে।

নিউক্লিয়ার রিয়্যাক্টরসহ বিভিন্ন বিপদজনক কাজে রোবট ব্যবহূত হয়।

ঝুঁকিপূর্ণ খনি থেকে খনিজ পদার্থগুলো উত্তোলনে রোবট ব্যবহূত হচ্ছে। উন্নত বিশ্বে নিরাপত্তার কাজে রোবট ব্যবহূত হচ্ছে।

আধুনিক হোটেল বয় হিসেবে রোবট ব্যবহূত হচ্ছে। বাসা-বাড়িতে গৃহ পরিচারকের বিকল্প হিসেবে রোবট ব্যবহূত হচ্ছে।

যুদ্ধযানে পাইলটের বিকল্প হিসেবে রোবট ব্যবহূত হচ্ছে। উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরো অনেক জটিল বিষয়ে রোবোটিক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

                গ ও ঘ প্রশ্নের উত্তর আগামীকাল