জুলফিকার মাহমুদ
ভাদাই গিরিজা শংকর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে: [email protected]
জীবনের জন্য পানি
১৯। পানি কিসের মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হয়?
উত্তর:তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে।
২০। বরফকে তাপ দিলে তা কিসে পরিণত হয়?
উত্তর:পানিতে পরিণত হয়।
২১। পানিকে তাপ দিলে তা কিসে পরিণত হয় ?
উত্তর:জলীয়বাষ্পে পরিণত হয়।
২২। জলীয়বাষ্পকে ঠাণ্ডা করা হলে তা কিসে পরিণত হয় ?
উত্তর:ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়।
২৩। যখন পানিকে শীতল করা হয় তখন তা কিসে পরিণত হয়?
উত্তর:বরফে পরিণত হয়।
২৪। ভূপৃষ্ঠের পানির অনেকটাই সূর্যের তাপে কোথায় মিশে যায়?
উত্তর:বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়।
২৫। কিসের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে?
উত্তর:পানি চক্রের মাধ্যমে।
২৬। পানি চক্র কী ?
উত্তর:যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র।
২৭। কোথাকার পানি বাষ্পীভূত হয়ে জলীয়বাষ্পে পরিণত হয়?
উত্তর:সাগর ও নদীর পানি।
