ধাঁধা

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২০:১৫

১.   দেশ-বিদেশে মানুষ থাকে

      আমরা সবাই জানি—

      কোন দেশেতে নাই যে মানুষ

      বলো হাবুর নানি?

 

২.   দিনের বেলায় একটা পোকা

      যায় সে পালিয়ে—

      রাত্রি হলে উড়ে বেড়ায়

      আগুন জ্বালিয়ে।

 

৩. ঘড়ির কাঁটার নাই যে বিরাম

      করে টিক! টিক! টিক!

      কথার মাঝে একটা প্রাণী

      বলে ঠিক! ঠিক! ঠিক। 

 

উত্তর আগামীকাল

      শাকিব হুসাইন, পাকেরহাট, খানসামা, দিনাজপুর