করোনার ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়লেও আতিথেয়তা খাত খুলে দিচ্ছে আয়ারল্যান্ড। করোনা মহামারির পুরোটা সময়ে আয়ারল্যান্ডের পর্যটন শিল্প পুনরায় চালু ও বন্ধ হওয়ার চক্রের মধ্যে ছিল। গত ২৬ জুলাই থেকে ইনডোর সার্ভিস চালু হয়েছে। এবার দেশটি পর্যটন শিল্প, বার ও রেস্টুরেন্ট পুনরায় চালু করতে টিকা পাশের ওপর ভরসা করছে। সুতরাং যারা টিকার পরিপূর্ণ ডোজ গ্রহণ করেছেন শুধু তাদেরই রেস্টুরেন্ট ও বারে প্রবেশাধিকার প্রদান করা হবে।
