কাঁচামালের ঘাটতি থাকায় চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের কলকারখানার শিল্পোত্পাদন কমছে। দেশটির সরবরাহ ব্যবস্থাপনা-বিষয়ক সংস্থা দ্য ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) এক গবেষণা জরিপের প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, জুলাইয়ে উত্পাদনকারীদের (ম্যানুফ্যাকচারার্স) মূল্য পরিশোধ গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সরবরাহকারীদের পণ্য সরবরাহ ৪৭ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।
