করোনায় এশিয়ার শিল্প উত্পাদন ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২০:১৭

চলতি বছরের মাঝামাঝি এসে বাধার মুখে পড়েছে এশিয়ার অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া। কাঁচামালের ব্যয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান কোভিডের সংক্রমণের কারণে গত মাসে এ অঞ্চলের উত্পাদন কার্যক্রমে টান পড়েছে। যদিও জুলাইয়ে রপ্তানি পাওয়ারহাউজ খ্যাত জাপান ও দক্ষিণ কোরিয়ার উত্পাদন কার্যক্রম বেড়েছে। চাহিদা কমে যাওয়ায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো জুলাইয়ে চীনের কারখানা কার্যক্রমের প্রবৃদ্ধি দ্রুত হ্রাস পেয়েছে। এদিকে আগামী মাসগুলোতে কারখানার কার্যক্রম পুনরুদ্ধার হলেও ঝুঁকি থাকবে। কারণ প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্তের এ প্রভাবগুলো দীর্ঘস্থায়ী হয়।

—নাঈমা সুলতানা