মুহম্মদ আনিসুল হক
৭ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ২৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৭ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা:১ ও ৭। শুভ বার:রবি ও সোম। শুভ রত্ন:রুবী ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর ভালো থাকবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।
