মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে স্বাধীনতা-পরবর্তী উপজেলার প্রশাসনিক এলাকায় একাধিক ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ভবন থেকে প্রায়ই ধসে পড়ছে ইট-সুরকি। স্থানীয়দের আশঙ্কা পুরো ভবন ধসে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা ভবনগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলা চত্ব্বরের পরিত্যক্ত ভবনগুলো অপসারণের জটিলতা নিরসন করে, দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
