স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে টিকা-প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভিড় সামাল দিতে কর্তৃপক্ষকে হিমসিম খেতে হচ্ছে। বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান তাজ বলেন, এখন টিকা নিতে মানুষের আগ্রহ ব্যাপক বেড়েছে। নিবন্ধন করার পর এসএমএস না পেলেও তারা এখানে টিকা নিতে ছুটে আসছেন। ফলে সমস্যা দেখা দিচ্ছে। রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, ধীরে ধীরে সবাই টিকা পাবেন। তবে টিকার নিবন্ধন করার পর এসএমএস না পাওয়া পর্যন্ত যেন কেউ টিকা কেন্দ্রে না যায়।
