চাড়ালকাটা নদীর দর্শনীয় স্থান

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২১

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

পিকনিক স্পট হতে পারে চাড়ালকাটা নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত অ্যাকুয়েডাক্টটি। ইতিমধ্যে অনেকেই ঘুরতে আসছেন স্থানটিতে। ঘুরতে আসা মনির হোসেন ও সূর্য সেন বলেন, জায়গাটি মনোমুগ্ধকর। বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান শাহ বলেন, ভ্রমণপ্রেমীদের জন্য শিগিগরই এখানে একটি শৌচাগার স্থাপন করা হবে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঐ স্থানে ভ্রমণপ্রেমীদের জন্য বসার চেয়ার স্থাপন করা হয়েছে। আগামীতে ঐ জায়গায় একটি পার্ক গড়ে তোলা হবে।