কাউখালীতে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২২

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে বিদ্যুত্পৃষ্টে মো. দুলাল মাঝী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাউখালী দক্ষিণ বাজার চিরাপাড়া ব্রিজ সংলগ্ন সার ও কীটনাশক দোকানে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া  ইউনিয়নের চিরাপাড়া গ্রামের শাজাহান মাঝীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শুক্রবার সকালে সে স্থানীয় অভিএন্ডঅমি ব্রাদার্সের দোকানে ঝাঁড়ু দেওয়ার কাজ করছিল। ঐ  দোকানে আগে থেকে ইঁদুর মারার জন্য বিদ্যুত্ সংযোগ দিয়ে ফাঁদ পাতা ছিল। ঝাড়ু দেওয়ার সময় ঐ তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয় দুলাল। এ ঘটনায় দোকান মালিক বাসুদেব কুন্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করীম রাজিব জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।