বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় শুক্রবার বিজয়নগরে ১২ জনকে বিভিন্ন মামলায় ১১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিন বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা। তিনি আমতলি বাজার ও মির্জাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ আইন-২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে পাঁচ জনকে ৬ হাজার টাকা এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৬৬ ও ৯২ (১) ধারায় সাত জনকে সাতটি মামলায় ৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
