ঈশ্বরগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২৪

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার রাতে ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মামুন মিয়া (৯) উপজেলার রাজীবপুর ইউনিয়নের খুলিয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে খেত চাষ করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে মামুন চালকের পাশে বসা ছিল। সেখান থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। পরে রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।