জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর স্থিরচিত্র প্রদর্শনী গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শুরু হয়েছে। পক্ষকালব্যাপী এ প্রদর্শনী স্বাস্থবিধি মেনে আগামী ২০ আগস্ট পর্যন্ত ভবনের ৫ম তলায় (লিফটের ৪) বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
