দেশের বিভিন্ন স্থানে টিকা নিবন্ধন বুথ চালু

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:৫৪

দেশের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন বুথ চালু করেছে বিএটি বাংলাদেশ। করোনা ভাইরাসের টিকা গ্রহণে গ্রামীণ জনপদের মানুষকে উত্সাহ প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিএটি বাংলাদেশ সংশ্লিষ্ট কৃষক, রিটেইলার ও মাঠপর্যায়ের কর্মিগণ এসব বুথে গিয়ে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার জেলা সদর রোডের আবহাওয়া অফিস মোড়ে বিএটির সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী ট্রেডিং করপোরেশন টিকা নিবন্ধন সেবা শুরু করে। এছাড়া ঢাকা, কক্সবাজার, বান্দরবান, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় এ সেবা চালু করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে প্রায় ৪ হাজার মানুষের নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।