যা আর কেউ করতে পারেনি সেটাই করে দেখালেন চীনের মা লং। প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিকে পাঁচ স্বর্ণ জিতে অনন্য এক কীর্তি গড়লেন তিনি। মা লং, শু শিন ও ফ্যান জ্যানডং জুটির কল্যাণে গতকাল দলীয় টেবিল টেনিস ইভেন্টে জার্মানিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতে চীন। এনিয়ে এবার টোকিও অলিম্পিকে টেবিল টেনিস বিভাগে চারটি স্বর্ণ জিতল দেশটি।
